info@shikriti.world +00000000000

Welcome to Sabikunnisa Shikriti WORLD

বসন্তকাল


আমার শরীরে হয়তো কিছু উদ্ভিদ বাস করে,

শব্দের শেষে হসন্ত খোঁজে বসন্তকাল ধরে।🦋

তারা জানে- কতটা জোরালো ভালোবাসার এই নেশা,

মজুরিবিহীন হৃদয় খাটে- সেটাই কি তার পেশা⁉️

কুয়াশার মতো মায়ারা সেখানে হাতে’হাত রেখে মেশে,

আমার শরীর বেঁচে থাকে সেই সালোকসংশ্লেষে...🔏

ভাঙ্গা পেয়ালার আখ্যান


ভেঙে গেলো মানেই সেটা অপ্রয়োজনীয়?💔🤔


ভেঙে যাওয়া জিনিসপত্র ফেলে দিতে হয়- কিছুদিন আগেই একটা ভেঙে যাওয়া কাপ দেখে কেউ একজন এই কথাই বলেছিলো আমাকে।☕

আর আমারও মনে হয়েছিলো হ্যাঁ এটার আর কি কাজ..!

তার পরোক্ষণে আমি ফেলতেই যাচ্ছিলাম তখনই আমার মনে পড়লো ওইসব দিনের কথা যখন এই কাপটি ভাঙা ছিলোনা এটা ভালো ছিলো, এটার প্রয়োজনীয়তা ছিলো,  কত্তো কত্তো সন্ধায় বিশেষ মুহুর্তের সঙ্গী ছিলো এই কাপ। কখনো শান্তি দিয়েছে, কখনো সঙ্গ দিয়েছে, কখনো মাথা ব্যাথা থেকে মুক্তি দিয়েছে কিন্তু আজ- আজ তো এটা ভেঙে গেছে তাহলে এটা তো আর কোনো কাজেই আসবে না। তো এখন এটাকে কি নিজের থেকে আলাদা করে দেয়া উচিত?🤔


জোড়া লাগিয়ে দেখবো নাকি?❤️‍🩹

পরে আমি আমার দাদুকে জিজ্ঞেস করলাম আর তিনি বললো এতো পরিশ্রম করার কি প্রয়োজন!

এমন কাপ তো বাজারে সহজেই পেয়ে যাবে। হুম পেয়ে তো যাবো- কিন্তু এটা কখনোই পাবোনা।😅

 একটু সময় লাগালাম তারপর একটু চেষ্টা করে দেখলাম তো এটাকে জুড়তে সক্ষম হলাম আমি- আলহামদুলিল্লাহ।😇


হ্যাঁ হয়তোবা এটা আগের মতো আর নেই, আগের মতো কাজেও আসবে না এবং আমাদের মানুসিক শান্তির কারণও হবে না- কিন্তু এটা থাকবে...আমার সঙ্গে থাকবে।🥺

তো জোড়া লাগিয়ে দেখি না।😊

কেননা জানেন কি..? ভেঙে যাওয়া জিনিসপত্র চুপচাপ থাকে এটা সত্য কিন্তু তারাও জোড়া লাগতে চায় থাকতে চায় আমাদের মধ্যেই...🪡🧵

ললাটলিখন

ললাটলিখন...🪡

অনিচ্ছাসত্ত্বেও পঞ্জিকা যখন দেয়ালের মায়া ভুলতে পারে- তখন আমাদেরও জেনে রাখা উচিত এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে।

অবর্ণনীয় যে দূঃখ আমাদের ললাটে লেপ্টে দিয়েছে বিষাদের জ্বালা, দেখবেন না চাইতেও সুখেরা ঘনীভূত হবে হৃদয় আকাশে- নামবে প্রশান্তির ধারা।😊🌸


সান্নিধ্য সুগন্ধির চর্চা


আনুগত্য রক্ষণাবেক্ষণের চর্চা করাটা অত্যন্ত জরুরী।

’কেউ বিশ্বাস করছে’ এই ব্যাপারটা নিছক ছেলেখেলা নয়- এটা অনেক বড় একটা প্রাপ্তি, অনেক বড় একটা অর্জন।^_^

সুতরাং এই মানুষগুলোকে ঠকাতে নেই, এই মানুষগুলোর অগাধ বিশ্বাসের সুযোগ নিতে নেই। এদের আগলে রাখতে হয়, আটকে রাখতে হয়। (*_*)


জীবনের এই গোলকধাঁধায় অনেক মানুষের সাথে আপনার দেখা হবে- কিন্তু অগাধ বিশ্বাস নিয়ে আপনাকে ভরসা করার মতো মানুষ আপনি বারবার পাবেন না।


আবার মানুষের সরল বিশ্বাসের সুযোগ নিতে নেই এবং এত সুযোগ, এত অন্ধকার, এত এত সন্দেহের সমুদ্রে একটি বিশ্বাসের নৌকার দেখা পেয়েও সেই নৌকাতে নির্বিঘ্নে নিশ্চিন্তায় না উঠতে পারার ব্যর্থতা নিয়ে অবশ্যই আপনি ভালো থাকতে পারবেন না।T_T


যখন কেউ বিশুদ্ধ বিশ্বাস সমর্পন করবে- তার বিপরীতে আপনি বিশ্বস্ততা ছড়িয়ে দিন...🪶

সবরের লাগাম

🔗সবরের লাগাম...


জীবন থেকে সবরের নেয়ামত হারিয়ে যাওয়া মানে শ্রাবণের আকাশ থেকে বৃষ্টি হারিয়ে যাওয়া। চৈত্রের খাঁ-খাঁ প্রান্তর যেমনই বৃষ্টির জলে চঞ্চলা হয়ে ওঠে ঠিক তেমনই জীবনে আসন্ন বিপদ-আপদ, বালা-মুসিবতের দিনে সবরের লাগাম টেনে ধরতে পারলে দিনশেষে বেঁচে থাকার প্রকৃত সুখ’টা অনুভব করা যায়।😌🪷

"কিছু না পাওয়া" নামক আক্ষেপ পরতে পরতে তখন "কিছুই হারাইনি" ফাগুধারা বইতে শুরু করে জীবনে।🍃

]